প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

১৫ আগস্টের পর থেকেই অন্নপূর্ণার টাকা, চলছে আবেদনপত্রের কড়া যাচাই

Published on: August 6, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা: অন্নপূর্ণা যোজনার আওতায় চলতি আগস্ট মাসের ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাওয়ার জন্য আর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদন যাচাইয়ের কাজ শেষ হলেই ১৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে উপযুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং এমসিসিআই লেডিস ফোরামের এক অনুষ্ঠানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানান, অনলাইনে জমা পড়া বহু আবেদনে অসঙ্গতি ধরা পড়েছে। তাই প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে বিডিও স্তরে বিস্তারিত সমীক্ষা ও নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, যাঁরা প্রকৃতপক্ষে এই প্রকল্পের যোগ্য নন বা আবেদনপত্রে ভুল কিংবা ভুয়ো তথ্য দিয়েছেন, তাঁদের কোনওভাবেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে না। তিনি প্রশ্ন তোলেন, আয়করদাতা পরিবার বা আর্থিকভাবে সচ্ছল পরিবারের সদস্যরা কীভাবে এই প্রকল্পের সুবিধা দাবি করছেন?

প্রশাসনিক সূত্রে খবর, অনেক আবেদনকারী অনলাইনে তথ্য জমা দেওয়ার সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। আবার কিছু ক্ষেত্রে সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করার সময় তথ্যগত ত্রুটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যাও সামনে এসেছে। সেই কারণেই প্রতিটি আবেদন খতিয়ে দেখে প্রকৃত যোগ্যদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য পরিবারগুলির কাছেই পৌঁছায়, সেই লক্ষ্যেই এই অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now