প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ট্রাফিক সপ্তাহের অন্তিম দিনে দাঁতনে সচেতনতার বার্তা, নিয়ম মেনে চলা চালকদের সংবর্ধনা

Published on: August 9, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দাঁতন: পথ নিরাপত্তার বার্তা আরও জোরদার করতে সাতদিন ধরে চলা ‘পথ নিরাপত্তা সপ্তাহ–২০২৬’-এর সমাপ্তি হল দাঁতনে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচির অন্তিম দিনে দাঁতন বাসস্ট্যান্ডে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করে দাঁতন ও মোহনপুর ট্রাফিক গার্ড।

রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন থানার ভারপ্রাপ্ত আইসি সুবীর মাঝি, দাঁতন-মোহনপুর ট্রাফিক গার্ডের ওসি পূর্ণচন্দ্র বেরা-সহ ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন এলাকার বাস ও ট্রাকচালক, অটো ও টোটোচালক এবং স্থানীয় সাধারণ মানুষ।

অনুষ্ঠান থেকে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন পুলিশ আধিকারিকরা। চালকদের উদ্দেশে তাঁরা বলেন, সামান্য অসতর্কতাও বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন অনুসরণ করা এবং রাস্তায় অন্য পথচারী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে দায়িত্বশীলভাবে চলার আহ্বান জানানো হয়।

শুধু সচেতনতার বার্তাই নয়, নিয়ম মেনে গাড়ি চালানো চালকদের উৎসাহিত করতেও বিশেষ উদ্যোগ নেয় পুলিশ। গত কয়েক বছর ধরে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালিয়ে আসা কয়েকজন বাস ও ট্রাকচালককে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। পুলিশের এই উদ্যোগে চালকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

এদিন দাঁতন ট্রাফিক গার্ডে কর্মরত পুলিশকর্মীদের হাতেও তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ট্রাফিক সামগ্রী। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি হলেও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা রোধে পুলিশের প্রচার ও নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান আধিকারিকরা। সাতদিনের কর্মসূচির শেষ দিনে দাঁতন বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে চালক ও সাধারণ মানুষের এই মিলনস্থল থেকে উঠে এল একটাই বার্তা ট্রাফিক আইন মানুন, দায়িত্বশীলভাবে গাড়ি চালান, নিজের পাশাপাশি অন্যের জীবনও নিরাপদ রাখুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now