প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

আইআইটি খড়গপুরে ফের পড়ুয়ার মৃত্যু! নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে পড়ে প্রাণ গেল অঙ্কিতের

Published on: August 13, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: আইআইটি খড়্গপুরে ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে পড়ে মৃত্যু হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার। আচমকা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ক্যাম্পাসে। কীভাবে চারতলা থেকে নীচে পড়লেন ওই পড়ুয়া, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা অঙ্কিত গত বছরের জুলাইয়ে আইআইটি খড়্গপুরে ভর্তি হন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন তিনি। বৃহস্পতিবার নালন্দা বিল্ডিংয়ে তাঁর ক্লাস ছিল। সেই সময়ই কোনওভাবে চারতলা থেকে নীচে পড়ে যান অঙ্কিত।

ঘটনার পরই ছুটে আসেন ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অঙ্কিতকে দ্রুত উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার খবর পেয়ে নালন্দা বিল্ডিংয়ে পৌঁছয় খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

অসাবধানতাবশত পড়ে যাওয়া, নাকি ইচ্ছাকৃত ভাবে ঝাঁপ? এই মুহূর্তে মূলত এই দুই সম্ভাবনাকেই সামনে রেখে তদন্ত এগোচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়। চারতলার কোন জায়গা থেকে কীভাবে অঙ্কিত নীচে পড়লেন, ঘটনার আগে তাঁর গতিবিধি কেমন ছিল। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

একজন মেধাবী তরুণ পড়ুয়ার এভাবে আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসে। পাশাপাশি, ঘটনার প্রকৃত সত্য দ্রুত সামনে আসুক এমনই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। পুলিশের তদন্তেই এখন স্পষ্ট হবে, নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now