প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

কালভার্ট নেই, খাল সংস্কারও হয়নি! প্রবল বৃষ্টিতে বালিচকে দুর্ভোগ চরমে

Published on: August 14, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতাঃ দু’দিনের টানা প্রবল বৃষ্টিতে ফের জলের তলায় পশ্চিম মেদিনীপুরের বালিচক রেল ক্রসিংয়ের উত্তর দিকের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট থেকে বসতবাড়ির আশপাশ সর্বত্র জমে জল। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার জলবন্দি হয়ে পড়েছে জনজীবন। আর এই জলযন্ত্রণাকে ঘিরেই উঠছে একের পর এক প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই একই ছবি। কিন্তু স্থায়ী জলনিকাশির ব্যবস্থা আজও অধরা। প্রয়োজনীয় কালভার্ট তৈরি হয়নি। জল বের করার জন্য থাকা খালও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতেই জল বের হওয়ার পথ বন্ধ হয়ে গিয়ে বালিচক রেল ক্রসিংয়ের উত্তরের বিস্তীর্ণ এলাকায় তৈরি হচ্ছে কার্যত বন্যা পরিস্থিতি।

বর্ষার জল নামার স্বাভাবিক পথ যখন নেই, তখন সামান্য বেশি বৃষ্টিতেই জলবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীদের। জল জমে থাকায় রাস্তার পরিস্থিতিও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

বাসিন্দাদের ক্ষোভ, বছরের পর বছর সমস্যা চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ কোথায়? শুধু জল নেমে যাওয়ার অপেক্ষায় থেকে কি প্রতি বর্ষায় মানুষের দুর্ভোগ মেনে নিতে হবে? স্থানীয়দের দাবি, অবিলম্বে খাল সংস্কার, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ এবং আধুনিক জলনিকাশি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রতিবছর বর্ষা এলেই যদি একই জায়গায় জল জমে, তাহলে সেটি আর শুধু ‘অতিবৃষ্টির’ সমস্যা নয় প্রশ্ন উঠছে পরিকল্পনাহীন জলনিকাশি ব্যবস্থার দিকেও। এবার প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now