প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

Pingla: ফুলচাষিদের নজরে অগ্নিকাণ্ড, দ্রুত খবর পেয়ে ছুটলেন স্থানীয়রা

Published on: August 16, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, পিংলা: ভোররাতে ক্লাবঘরে বিধ্বংসী অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত জামনা এলাকায়। রবিবার ভোররাত প্রায় ৩টা নাগাদ জামনা অভিনন্দন ক্লাবের ঘরে আচমকাই আগুন লাগে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ভোরবেলা তেমাথানি–ডেবরা রাজ্য সড়ক দিয়ে কয়েকজন ফুলচাষি যাওয়ার সময় ক্লাবঘর থেকে আগুনের শিখা দেখতে পান। বিষয়টি নজরে আসতেই তাঁরা দ্রুত স্থানীয় বাসিন্দাদের খবর দেন। খবর পেয়ে ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ক্লাবঘর। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে সবং দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। দমকলকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্লাবঘরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ভোররাতের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now