প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ভোরের বৃষ্টিতে রক্তাক্ত জাতীয় সড়ক, দাঁতনে গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

Published on: August 18, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দাঁতন: ভোররাতের বৃষ্টিভেজা জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দাঁতন থেকে বেলদার দিকে যাওয়ার পথে বামুনপুকুর জাতীয় সড়কের কাছে পিছন থেকে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃতের নাম সুদীপ চাতার। তাঁর বাড়ি উত্তর রায়বাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ভোররাতে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বামুনপুকুরের কাছে আচমকাই পিছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার সময় ভোরবেলা এবং প্রবল বৃষ্টি চলায় রাস্তায় লোকজনের উপস্থিতি ছিল কার্যত নেই। সেই সুযোগে ধাক্কা মেরে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। ফলে ঘাতক গাড়িটির নম্বরও জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি ঘাতক গাড়িটির সন্ধানেও তদন্ত শুরু হয়েছে।

কাজের জন্য ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুদীপ। কিন্তু সেই বেরোনোটাই যে তাঁর শেষ যাত্রা হবে, তা ভাবতে পারেননি পরিবারের কেউ। মর্মান্তিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার পর এলাকায়ও শোকের আবহ তৈরি হয়েছে।

ঘাতক গাড়িটিকে দ্রুত শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জাতীয় সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে গাড়িটির সন্ধান পাওয়ার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now