প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

হেলিকপ্টারে সবংয়ে মুখ্যমন্ত্রী, বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক

Published on: August 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ১২:১৫ নাগাদ সবংয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে সবংয়ে অবতরণের পর সরাসরি বিডিও অফিসে যান তিনি। সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে প্রশাসনকে সর্বক্ষণ থাকার নির্দেশ দেন তিনি। দুর্গত মানুষের কাছে যাতে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে আধিকারিকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সবংয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রশাসনিক বৈঠক শেষে হেলিকপ্টারে করে নারায়ণগড়ের বন্যাকবলিত এলাকাগুলিও আকাশপথে পরিদর্শন করেন তিনি। সেখান থেকে পরে আরামবাগের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সফরস্থল ও সংলগ্ন এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বন্যা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন ও প্রশাসনিক বৈঠককে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন দুর্গত এলাকার বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now