প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BREAKING: অন্নপূর্ণার টাকা কই? ক্ষোভে ফুঁসছেন মহিলারা, সবংয়ের সারতা গ্রাম পঞ্চায়েত অফিসে তুমুল বিক্ষোভ

Published on: August 21, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভে ফেটে পড়লেন প্রাপকেরা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ৫ নম্বর সারতা গ্রাম পঞ্চায়েত অফিসে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক জমা দেওয়ার পরেও এখনও অ্যাকাউন্টে ঢোকেনি প্রাপ্য টাকা।

বিক্ষোভকারীদের দাবি, সাধারণত মাসের ২০ তারিখের পর অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা। কিন্তু এবার ২০ তারিখ পেরিয়ে গেলেও বহু প্রাপকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। ফলে ক্ষোভ বাড়তে থাকে। শুক্রবার সেই ক্ষোভই কার্যত বিস্ফোরণের চেহারা নেয় পঞ্চায়েত অফিস চত্বরে।

শুধু তাই নয়, বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ আরও গুরুতর। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকেছিল। কিন্তু পরবর্তী কিস্তির টাকা এবার আর ঢুকছে না। কাগজপত্রে কোনও সমস্যা না থাকা সত্ত্বেও কেন টাকা আটকে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় তাঁরা অপেক্ষা করছেন, অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা না মেলায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে।

এদিন পঞ্চায়েত অফিসে প্রাপকদের বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দ্রুত সমস্যার কারণ খুঁজে বের করে অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা অ্যাকাউন্টে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। তবে টাকা কেন এখনও জমা পড়েনি, কাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে এবং কবে নাগাদ প্রাপকেরা টাকা পাবেন এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে কী ব্যাখ্যা দেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now