প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: সবং-এর দশগ্রাম বাজারে বিকট সংঘর্ষ! মুরগির গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী

Published on: August 21, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ব্যবসা সেরে বাড়ি ফেরার পথেই আচমকা বিপত্তি তেমাথানি–পটাশপুর রাজ্য সড়কে মুরগি বহনকারী গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক যুবক। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, আহত যুবকের নাম সমরেশ দাস। তাঁর বাড়ি দশগ্রাম অঞ্চলের সদরচক এলাকায়। ব্যবসার কাজ শেষ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সমরেশ দাস। দশগ্রাম বাজারের কাছে তেমাথানি–পটাশপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় আচমকাই একটি মুরগি বহনকারী গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন সমরেশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, মুরগি বহনকারী গাড়িটির গতিবেগ কত ছিল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ব্যস্ত রাজ্য সড়কে ফের দুর্ঘটনার ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now