প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ফেসবুকের পরিচয়, বিয়ের প্রতিশ্রুতি! ধর্ষণের অভিযোগে নারায়ণগড়ে গ্রেফতার যুবক

Published on: August 23, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়: ফেসবুকে আলাপ। সেখান থেকেই ঘনিষ্ঠতা, তারপর সম্পর্ক। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন নারায়ণগড় থানার রাইপুর এলাকার বাসিন্দা কমল জানা। শেষ পর্যন্ত যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর ওই যুবক যুবতীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, নিজেকে একটি সরকারি সংস্থায় কর্মরত বলেও পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পর একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ করেছেন যুবতী।

ঘটনার মোড় ঘোরে পরে। যুবতী জানতে পারেন, অভিযুক্ত কমল জানা ইতিমধ্যেই বিবাহিত। অভিযোগ, বিষয়টি জানার পরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী।

শনিবার লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে নারায়ণগড় থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে দ্রুত কমল জানাকে গ্রেফতার করা হয়।

রবিবার অভিযুক্তকে খড়গপুর আদালতে পেশ করা হলে আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অভিযোগের সত্যতা, ঘটনার ধারাবাহিকতা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক কীভাবে এমন গুরুতর অভিযোগে গড়াল, তা নিয়েই এখন তদন্তকারীদের নজর। তদন্ত এগোলেই ঘটনার আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now