প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BREAKING: দুর্ঘটনা নাকি খুন? সাঞ্যাপাড়ায় জাতীয় সড়ক-রেললাইনের মাঝে দেহ উদ্ধার

Published on: August 26, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, বেলদা: বুধবার সকালেই চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সাঞ্যাপাড়া এলাকায়। ১৬ নম্বর জাতীয় সড়ক ও রেললাইনের মাঝ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।

স্থানীয়দের নজরে আসে রাস্তার ধারে পড়ে থাকা দেহটি। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও রেল পুলিশ।

দেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির মাথা ও কানের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে ওই ব্যক্তির মৃত্যু নিছক দুর্ঘটনার কারণে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

জাতীয় সড়ক ও রেললাইনের মাঝের ওই এলাকায় কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গেই স্পষ্ট হবে আসল রহস্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now