প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

দখলদারির বিরুদ্ধে রেলের বড়সড় অভিযান, মেদিনীপুরে ভাঙা হল ৫টি অবৈধ কাঠামো

Published on: August 29, 2026
---Advertisement---

মেদিনীপুর, ২৭ আগস্ট: রেলের জমি দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই মেদিনীপুরে নামল রেলের কড়া অভিযান। ‘অপারেশন ভূমি’-র মাধ্যমে গুডস শেড রোড সংলগ্ন গেট বাজার ও হামালপাড়া এলাকায় রেলের জমি থেকে উচ্ছেদ করা হল ৫টি অবৈধ কাঁচা কাঠামো।

রেল সূত্রে খবর, ওই এলাকায় রেলের জমিতে তৈরি হওয়া অস্থায়ী কাঠামোগুলিকে ঘিরে বেআইনি মদ বিক্রির অভিযোগ সংক্রান্ত তথ্য সামনে আসে। এরপরই ২৬ আগস্ট পরিকল্পিতভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রায় ১০ ফুট × ৭ ফুট এবং দুটি প্রায় ৭ ফুট × ৩ ফুট মাপের অস্থায়ী কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়।

অভিযানের ফলে মোট প্রায় ২৫২ বর্গফুট রেলজমি দখলমুক্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির সমন্বিত উদ্যোগে সম্পন্ন হয় গোটা অভিযান। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় উচ্ছেদ প্রক্রিয়া।

রেলের তরফে স্পষ্ট করা হয়েছে, রেল সম্পত্তিতে বেআইনি দখলদারি কিংবা অবৈধ কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রেল premises-কে দখলমুক্ত রাখা, রেল সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের সুরক্ষা বজায় রাখার লক্ষ্যেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেদিনীপুরে ‘অপারেশন ভূমি’ কার্যত রেলের তরফে কড়া বার্তা রেলের জমি দখল করে বেআইনি কার্যকলাপ চালালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now