প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

Belda: দিনে-দুপুরে জুয়েলার্সে চুরির অভিযোগ! সিসিটিভিতে ধরা পড়ল কাণ্ড, ব্যবসায়ীর তৎপরতায় হাতেনাতে দুই মহিলা

Published on: September 5, 2026
---Advertisement---

বেলদা: দিনের আলোয় জুয়েলার্সের দোকানে চুরির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বেলদায়। বেলদা থানার কেশিয়াড়ি মোড় এলাকায় একটি জুয়েলার্সে ঘটে এই ঘটনা। দোকানের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির অভিযোগের গোটা মুহূর্ত।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই দোকানে চলছিল কেনাবেচা। সেই সময় দুই মহিলা দোকানে প্রবেশ করেন। অভিযোগ, তাঁদের মধ্যে একজন সুযোগ বুঝে বাম হাত দিয়ে দোকানে রাখা অলংকার সামগ্রী তুলে তা লুকিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাই ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। তবে পরিকল্পনা সফল হওয়ার আগেই বিষয়টি নজরে আসে দোকান মালিকের। তৎপরতার সঙ্গে দুই মহিলাকে আটক করা হয়। জানা গিয়েছে, দুজনের বাড়ি খড়্গপুর এলাকায়।

ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে দোকানের সামনে ভিড় জমে যায়। অভিযোগ, দুই মহিলাকে আটক করার পর উত্তেজিত জনতার একাংশ তাঁদের মারধর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। দুই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, বেলদা থানার ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দোকানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেই ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। দিনদুপুরে জনবহুল এলাকায় জুয়েলার্সের দোকানে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যবসায়ী মহলের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

BREAKING: দিনদুপুরে বেলদায় দুঃসাহসিক ছিনতাই! সাইকেলের ঝুড়ি থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও

Sabang: মাধ্যমিকের স্বপ্ন থেমে গেল পুকুরের জলে! বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ১৬ বছরের অলকের

চোলাইয়ের ঠেক ফের সক্রিয়, সবং থেকে নারায়ণগড়! আবগারি দপ্তরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন?

গৃহবধূর বাড়িতে প্রেমিক, রাতেই ঘরে তালা! স্বামীর উপস্থিতিতেই সকালে মালাবদল, বেলদায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ফেসবুকের বন্ধুত্ব গড়াল থানায়! বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

থানা থেকে ঢিলছোড়া দূরত্বে খালে দেহ! বালিচক লকগেটে আতঙ্ক, প্রশ্নের মুখে মৃত্যুর রহস্য