পিংলা: শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে বিদ্যালয় চত্বরে বক্স বাজিয়ে ছাত্র-ছাত্রীদের নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায়।
অভিযোগ, পিংলার গোবর্ধনপুর প্রমথনাথ বিদ্যায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানের পর উচ্চস্বরে বক্স বাজিয়ে ছাত্র-ছাত্রীদের নাচতে দেখা গিয়েছে ভাইরাল ওই ভিডিওতে। নাচের ধরন নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও প্রশ্ন উঠতে শুরু করেছে।
শিক্ষক দিবস মূলত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। সেই দিনের বিদ্যালয়ের অনুষ্ঠানে এমন নাচ-গানের আয়োজন কতটা উপযুক্ত তা নিয়েই প্রশ্ন তুলছেন একাংশ।
তবে ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ অনুষ্ঠানের চিত্র তুলে ধরছে কি না, কিংবা অনুষ্ঠানটির অনুমতি ও আয়োজনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান কী তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যও জানা প্রয়োজন। তবে এই ভিডিও সত্যটা যাচাই করেনি Sabang Bulletin এর ডিজিটাল প্লাটফর্ম।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের সীমারেখা কোথায় হওয়া উচিত, সেই প্রশ্নও সামনে এসেছে। ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কের সত্যতা। জানা গিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের সামনে ছাত্র ছাত্রীরা ভুল স্বীকার করেছে।











