প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: সাতসকালে গরু বোঝাই গাড়ি আটক সবংয়ে, উদ্ধার ১২টি গরু; গ্রেফতার ৩

Published on: September 19, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: গোপন খবরের ভিত্তিতে সাতসকালে পুলিশের অভিযানে ধরা পড়ল গরু বোঝাই একটি গাড়ি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানি–মকরামপুর রাজ্য সড়ক থেকে গাড়িটি আটক করে সবং থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১২টি গরু। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মোরসেলিম শাহ(৪০), বাড়ি পাঁশকুড়া। হোসেন খাঁন (২০), বাড়ি পিংলা। হাসান খাঁন ২০), বাড়ি পিংলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগাম খবর পেয়ে ভোররাত থেকেই তেমাথানি–মকরামপুর রাজ্য সড়কে নজরদারি শুরু করে সবং থানার পুলিশের একটি দল। সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ সন্দেহজনক একটি গরু বোঝাই ভ্যান পুলিশের নজরে আসে। সঙ্গে সঙ্গে গাড়িটির পথ আটকে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে গাড়ি থেকে একে একে ১২টি গরু উদ্ধার করে পুলিশ। গাড়িতে থাকা তিন ব্যক্তিকেও আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

কোথা থেকে এতগুলি গরু আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং পরিবহণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে আরও কারও যোগ রয়েছে কি না, কোনও সংগঠিত চক্র সক্রিয় কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে গরু পরিবহণের গোটা রুট, উৎস এবং সম্ভাব্য গন্তব্যের খোঁজ করছে পুলিশ। সাতসকালে রাজ্য সড়কে এই অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now