প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: আকাশের পর এবার শালবনিতে STF-এর জাল! পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত রাজু মাহাতো-সহ স্ত্রী গ্রেফতার

Published on: September 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, শালবনি: আকাশ ওরফে অসীম মণ্ডল গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই জঙ্গলমহলে ফের বড়সড় অভিযান। এবার পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে রাজু মাহাতো নামে এক মাওবাদী নেতাকে গ্রেফতার করার খবর সামনে এসেছে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্ত্রী মালতী মুর্মুকেও। সূত্রের দাবি, রাজুর মাথার দাম পাঁচ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।

গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের মনীনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল আকাশ ওরফে অসীম মণ্ডলকে। তার কয়েক দিনের মধ্যেই ফের STF-এর অভিযানে দুই জন গ্রেফতার হওয়ায় জঙ্গলমহল জুড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রে জানা গিয়েছে, শালবনি থানার ৫ নম্বর লালগেরিয়া অঞ্চলের সরবেড়িয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় STF। সেখান থেকেই রাজু মাহাতো ও মালতী মুর্মুকে গ্রেফতার করা হয়। তদন্তকারী মহলের দাবি, দু’জনেই অসীম মণ্ডল ওরফে আকাশের ঘনিষ্ঠ ছিলেন।

বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন STF-এর আধিকারিকরা। তাঁদের যোগাযোগের জাল, পুরনো নেটওয়ার্ক এবং আকাশের সঙ্গে ঠিক কী ধরনের যোগাযোগ ছিল সেসব জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু মাহাতো ও মালতী মুর্মুকে গ্রেপ্তারের বিষয়ে কোনও সরকারি আধিকারিকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তদন্তে আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now