প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ডেবরায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! বাইকের ধাক্কায় মহিলার মৃত্যু, আহত চালক

Published on: September 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: সন্ধ্যার ব্যস্ত সময়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত পথের সাথী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন বাইকচালকও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক ডেবরার দিক থেকে আষাড়ীর দিকে যাচ্ছিল। সেই সময় পথের সাথী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। অভিযোগ, দ্রুতগতিতে আসা বাইকটি আচমকাই তাঁকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা। দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নিতা পাল, বয়স আনুমানিক ৫৩ বছর। তাঁর বাড়ি হৈপত এলাকায়। এদিকে, দুর্ঘটনায় বাইকচালকও আহত হন। তাঁকেও উদ্ধার করে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

সোমবার সন্ধ্যার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পথের সাথী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, বাইকের গতি কতটা ছিল এবং দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now