প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

Dantan: বিয়ের পর অন্তঃসত্ত্বা নাবালিকা, জানাজানি হতেই নড়েচড়ে বসল পুলিশ

Published on: September 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দাঁতন: নাবালিকাকে বিয়ে করার অভিযোগে ফের গ্রেফতার এক যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার উত্তর আড়বোনা এলাকার। অভিযোগ, ঝাড়খণ্ডে এক নাবালিকাকে বিয়ে করে তাকে দাঁতনে নিয়ে এসেছিলেন ওই যুবক। বর্তমানে ওই নাবালিকা প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে দাঁতন থানার পুলিশ। নাবালিকার বয়স এবং তার গর্ভাবস্থার বিষয়টি সামনে আসতেই ঘটনার তদন্ত শুরু হয়। পরে পুলিশ উত্তর আড়বোনা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

মঙ্গলবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নাবালিকার নিরাপত্তা ও গোপনীয়তার কথা মাথায় রেখে তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে বাল্যবিবাহ ও ১৮ বছরের কম বয়সে গর্ভধারণের ঘটনা রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে বিয়ে করা এবং এমন বিয়েতে সহযোগিতার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে বাল্যবিবাহের বিরুদ্ধে কড়াকড়ির মধ্যেই দাঁতনের এই ঘটনায় ফের সামনে এল নাবালিকা বিয়ে ও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গর্ভধারণের গুরুতর অভিযোগ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now