প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: পুলিশের সামনেই চুলোচুলি-হাতাহাতি! সবংয়ের চার মহিলার তুমুল গন্ডগোল, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Published on: September 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: পুলিশ সামনে দাঁড়িয়ে, তবুও থামছে না হাতাহাতি! একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন মহিলারা, পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল দুই পুলিশকর্মী। মঙ্গলবার এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের নোনামাধবচক এলাকায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে রয়েছেন চার মহিলা ও এক পুরুষ। সঙ্গে দুই পুলিশকর্মীও উপস্থিত। কিন্তু পুলিশের উপস্থিতিতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি, টানাহেঁচড়া ও হাতাহাতি। চার মহিলাকে আলাদা করতে কার্যত হিমশিম খেতে দেখা যায় পুলিশ কর্মীদের।

ভিডিওর দৃশ্য দেখে বোঝা যাচ্ছে, দুই পরিবারের মধ্যে বিবাদ এতটাই চরমে পৌঁছেছিল যে পুলিশের সামনেও কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিলেন না। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি SABANG BULLETIN। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে কী এমন ঘটেছিল যে পুলিশের উপস্থিতিতেও প্রকাশ্যে এমন হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পরিবারের মহিলারা?

তবে এই বিবাদের নেপথ্যে রাজনৈতিক, পারিবারিক সমস্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। সব মিলিয়ে, পুলিশের সামনেই চার মহিলার এই তুমুল হাতাহাতির ভিডিও এখন সবংয়ের নোনামাধবচক এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now