প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

রবিবার থেকে নিখোঁজ, সোমবার পুকুরে মিলল দেহ! সবংয়ে চাঞ্চল্য

Published on: October 5, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদক: রবিবার থেকে খোঁজ মিলছিল না। সোমবার সকালেই গ্রামের পুকুরে দেখা গেল তাঁর নিথর দেহ। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেভোগ অঞ্চলের ডিহিবাদলপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত যুবকের নাম উত্তম সিং (৩৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ডিহিবাদলপুর এলাকারই বাসিন্দা। রবিবার থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজনও বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেছিলেন বলে স্থানীয়দের দাবি।

সোমবার সকালে এলাকার একটি পুকুরে উত্তমের দেহ দেখতে পান কয়েক জন গ্রামবাসী। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। পুকুরের ধারে ভিড় জমে যায় স্থানীয়দের। খবর দেওয়া হয় সবং থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

তবে কী ভাবে উত্তমের মৃত্যু হল, তিনি কী ভাবে পুকুরে পড়লেন, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে খবর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now