প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BREAKING: কলকাতা যাওয়ার পথেই বিপত্তি! ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত শিশু-সহ ২

Published on: October 8, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: সাত সকালে জাতীয় সড়কে বিকট সংঘর্ষ! দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার। টোটোর সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হলেন এক শিশু-সহ দু’জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চণ্ডাবুড়ি এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খড়্গপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। চণ্ডাবুড়ির কাছে পৌঁছতেই একটি টোটোর সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হন এক শিশু-সহ দু’জন।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল এবং ডেবরা থানার পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কার ও টোটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ।

তবে কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টোটোতে ধাক্কা মেরেছিল, না কি অন্য কোনও কারণে সংঘর্ষ, তা স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now