প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BREAKING: মদের নেশায় বেপরোয়া গতি! দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকল বাইক, সবংয়ে আশঙ্কাজনক যুবক

Published on: October 8, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: বেপরোয়া গতি! তার উপর মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগ। আর তাতেই ভয়াবহ বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারল মোটরবাইক। ধাক্কার অভিঘাতে ভেঙে গেল দেওয়াল। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন দুই যুবক। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় অঞ্চলের আমড়াখালি এলাকায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আহত দুই যুবকের নাম তৃষান ম্যাটা এবং সৌমেন পাত্র। অভিযোগ, মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে মোহাড় থেকে আমড়াখালির দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অসিত প্রধান নামে এক ব্যক্তির বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে বাইকটি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে দেওয়ালের একাংশ। ছিটকে পড়েন দুই যুবক।

বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় তাঁদের দ্রুত সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করেছে পুলিশ। কী ভাবে নিয়ন্ত্রণ হারাল বাইক, দুর্ঘটনার সময় চালক সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দিনের আলোয় এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমড়াখালি এলাকায়। ফের প্রশ্ন উঠছে, বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রবণতা নিয়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now