প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

শারীরিক যন্ত্রণায় কষ্টের দিন, হঠাৎ মৃত্যুতে স্তব্ধ সবংয়ের দশগ্রাম অঞ্চলের পাটনা

Published on: September 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা, স্বাভাবিক চলাফেরায় অসুবিধা তার মধ্যেই হঠাৎ এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের পাটনা এলাকা। মঙ্গলবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় তপন মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী দুই ছেলে-বউমাদের নিয়ে সংসার ভালোভাবেই চলছিল তপনবাবুর। প্রতিবেশীদের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। এলাকায় হাসিমুখে কথা বলা, সকলের সঙ্গে মিশে চলা মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

তবে দীর্ঘদিন ধরেই কোমরের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন তপনবাবু। যন্ত্রণা এতটাই বেড়েছিল যে, স্বাভাবিকভাবে হাঁটাচলাও তাঁর পক্ষে কঠিন হয়ে উঠেছিল। বাইরে বেরোতে অনেক সময় লাঠির সাহায্য নিতে হত। পরিবারের দাবি, এই শারীরিক কষ্ট নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন।

মঙ্গলবার আচমকা তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। যাঁকে নিয়মিত এলাকার রাস্তায় দেখা যেত, যিনি সহজেই মানুষের সঙ্গে মিশে যেতেন, তাঁর এমন আকস্মিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিচিতরা।

তবে দীর্ঘদিনের শারীরিক কষ্টই এই মৃত্যুর একমাত্র কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। তপন মণ্ডলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও পাটনা এলাকার বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now