প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

প্রেম ভাঙতেই আগুনের ছক? ঘরে আটকে অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা

Published on: September 19, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রেমের সম্পর্ক রাখতে রাজি হননি তরুণী। আর সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের লেবুবাগান সংলগ্ন সুকান্তপল্লি এলাকায়। ঘটনায় অনিল কুমার সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে দাবি, সুকান্তপল্লির বাসিন্দা মঞ্জু ঘোষের সঙ্গে অনিলের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরে সেই সম্পর্ক আর বজায় রাখতে চাননি মঞ্জু। অভিযোগ, এরপর থেকেই ক্ষোভ জমতে থাকে অনিলের মনে।

অভিযোগ আরও গুরুতর। শুক্রবার রাতে মঞ্জুর বাড়িতে গিয়ে তাঁর বাবা নরেশ ঘোষকে মদ খাইয়ে বেহুঁশ করে দেন অনিল। তারপর সুযোগ বুঝে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সময় ঘরের ভিতরেই ছিলেন নরেশবাবু।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। বেরিয়ে আসতে না পেরে আগুনে ঝলসে যান নরেশ ঘোষ। পরে স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর মঞ্জু ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আলিপুরদুয়ার থানার পুলিশ। অভিযুক্ত অনিল কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়। প্রেমে প্রত্যাখ্যানই কি এই আগুনের নেপথ্যের আসল কারণ, নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও হিসেব তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now