প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সেবা ও সবুজের বার্তা! মোদীর জন্মদিনে সবংয়ের বলরামপুরে চারাগাছ ও বস্ত্র বিতরণ

Published on: September 17, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলরামপুর এলাকায় আয়োজিত হল বিশেষ সেবামূলক কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছের চারা বিতরণ এবং দুস্থ মানুষের হাতে বস্ত্র ও শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়েই বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতির উদ্যোগে বলরামপুর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হয়।

তবে শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্‌যাপনেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবেশ সচেতনতার বার্তা সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে প্রায় ৪০০টি গাছের চারা বিতরণ করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাশাপাশি এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হয়। আয়োজকদের দাবি, প্রায় ১,৫০০ দুস্থ পরিবারের মহিলা ও পুরুষদের হাতে শাড়ি, লুঙ্গি এবং শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেওয়া হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি, সৈয়দ রফিক আলী, বানেশ্বর শাসমল, কার্তিক কৈলা, নিবারণ সামন্ত, শেখর মাইতি-সহ অন্যান্য নেতা-কর্মীরা।

আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানো এবং একই সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই একদিকে চারাগাছ বিতরণ, অন্যদিকে দুস্থ মানুষের হাতে প্রয়োজনীয় বস্ত্র ও ধর্মগ্রন্থ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now