প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: পিছন থেকে সজোরে ধাক্কা! ডিভাইডারে গিয়ে পড়ল বিজেপি নেতাদের গাড়ি, অল্পের জন্য রক্ষা

Published on: August 21, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, বেলদা: দীঘার আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরার পথেই হঠাৎ বিপত্তি! পিছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারল বিজেপি নেতা-কর্মীদের গাড়ি। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার শ্যামপুরা জাতীয় সড়কে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, ৩৬ গড় এলাকা থেকে বিজেপির মণ্ডল সভাপতি-সহ কয়েকজন নেতা-কর্মী দীঘায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় সেখান থেকে ফেরার সময় শ্যামপুরা জাতীয় সড়কের উপর আচমকাই তাঁদের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। দুর্ঘটনার পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। অভিযোগ, ধাক্কা দেওয়া গাড়িটি দাঁড়ায়নি, বরং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সামনের অংশে বেশ কিছুটা ক্ষতি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতরে থাকা যাত্রীদের বের করে আনা হয়। তবে বড়সড় দুর্ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত রক্ষা বিজেপির মণ্ডল সভাপতি-সহ গাড়িতে থাকা সকলেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর আঘাতের খবর মেলেনি। ঘটনার পর থেকেই পলাতক গাড়িটির খোঁজে তৎপর হয়েছে পুলিশ। আশপাশের এলাকার তথ্য ও দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এক ঝটকায় তছনছ গাড়ি, কিন্তু প্রাণে বাঁচলেন সকলেই শ্যামপুরার এই দুর্ঘটনা ফের তুলে দিল জাতীয় সড়কে নিরাপত্তার প্রশ্ন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now