প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

প্রশ্নপত্র জমা দিয়ে ফেরার পথেই দুর্ঘটনা! কন্টেনারের ধাক্কায় মৃত্যু মহিলা পুলিশকর্মীর, জখম তিন

Published on: October 3, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, বেলদা: পরীক্ষার দায়িত্ব শেষ হয়েছিল। নির্দিষ্ট জায়গায় জমাও দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র। তার পর গাড়িতে চেপে ফিরছিলেন পুলিশকর্মীরা। কিন্তু গন্তব্যে আর পৌঁছনো হল না। ফেরার পথেই পিছন থেকে আসা একটি কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পুলিশকর্মীর। আহত হয়েছেন গাড়ির চালক-সহ আরও দুই পুলিশকর্মী।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নেকুড়সেণী এলাকায়। মৃতার নাম ভারতী মর্মু মান্ডি (৩৩)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বাসিন্দা ভারতী মেদিনীপুর পুলিশ লাইনে হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র শিক্ষা নিকেতন হাইস্কুলে দর্শনশাস্ত্রের পরীক্ষা শেষে প্রশ্নপত্র জমা দেওয়ার দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মীরা। একটি মারুতি গাড়িতে করে তাঁরা নেকুড়সেণী পোস্ট অফিসে আসেন। সেখানে প্রশ্নপত্র জমা দেওয়ার পর দাঁতনের দিকে ফিরছিল গাড়িটি।

সেই সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি কন্টেনার মারুতিটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার দুই লেনের মাঝখানে ছিটকে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতী। তাঁকে দ্রুত উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

একই গাড়িতে থাকা আরও দুই পুলিশকর্মী এবং চালকও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্ব সামলে ফেরার পথেই কর্তব্যরত মহিলা পুলিশকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now