প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবজি থেকে চিনি কালোবাজারি রুখতে ডেবরার বাজারে প্রশাসনের ‘মেগা অভিযান’! ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা আধিকারিকদের

Published on: August 25, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল প্রশাসন। মঙ্গলবার ডেবরার বিভিন্ন বাজারে আচমকা অভিযান চালাল প্রশাসনের একটি বিশেষ দল। অভিযানে ছিলেন খড়গপুরের মহকুমা শাসক (SDO), ডেবরার এসডিপিও দেবাশীষ রায়, সিআই বিশ্বজিৎ দাস-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

বাজারে ঢুকেই ব্যবসায়ীদের পণ্য কেনার পাইকারি নথি, বিল ও ক্রয়মূল্যের হিসাব খতিয়ে দেখেন আধিকারিকরা। কোনও ব্যবসায়ী নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন কি না, সেই বিষয়েও চলে সরেজমিনে নজরদারি।

শুধু ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেই থেমে থাকেননি আধিকারিকরা। বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও সরাসরি কথা বলেন SDO ও SDPO। কোন পণ্য কত দামে কিনেছেন, কোথা থেকে কিনেছেন এবং অতিরিক্ত দাম নেওয়া হয়েছে কি না ক্রেতাদের কাছ থেকেই নেওয়া হয় তথ্য। ফলে বাজারদরের বাস্তব চিত্রও সরাসরি যাচাই করে নেয় প্রশাসন। কাঁচা সবজির পাশাপাশি এদিন প্রশাসনের নজর ছিল মুদিখানার সামগ্রীর দিকেও। বিশেষ করে চিনির দাম ও সরবরাহ ব্যবস্থা নিয়ে কোনও কালোবাজারি, কৃত্রিম সংকট বা অবৈধ মজুতদারি চলছে কি না, তা খতিয়ে দেখতে একাধিক মুদি দোকানে অভিযান চালানো হয়।

প্রশাসনের এই আচমকা তৎপরতায় স্বাভাবিকভাবেই সতর্ক ব্যবসায়ী মহল। অন্যদিকে, বাজারে গিয়ে আধিকারিকদের সাধারণ ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখে স্বস্তি প্রকাশ করেছেন বহু ক্রেতা। তাঁদের আশা, এ ধরনের নজরদারি নিয়মিত চললে অতিরিক্ত দাম নেওয়া ও কালোবাজারির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ডেবরার বাজারে প্রশাসনের এই অভিযান কার্যত স্পষ্ট বার্তা দিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কারচুপি বা কালোবাজারি বরদাস্ত করা হবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now