প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবংয়ে সাতসকালে রক্তাক্ত পথ! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য

Published on: September 19, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই বাইক আরোহী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে সবং থানার বাড়জীবন ব্রিজ সংলগ্ন এলাকায়। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় দুটি বাইক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইক তেমাথানির দিক থেকে সবংয়ের দিকে আসছিল। একই সময়ে উল্টো দিক থেকে, সবং থেকে তেমাথানির দিকে যাচ্ছিল অন্য একটি বাইক। বাড়জীবন ব্রিজের কাছে পৌঁছতেই আচমকা মুখোমুখি ধাক্কা লাগে দুই বাইকের।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, দুই আরোহীই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। বিকট শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করা হয়েছে। ঠিক কীভাবে এই সংঘর্ষ ঘটল, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালের ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনায় বাড়জীবন ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now