প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ডান হাতে নিজেরই কাটা হাত! ডেবরার শ্যামচক বাজারে হাড়হিম করা দৃশ্য

Published on: September 30, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: ডান হাতে শক্ত করে ধরা নিজেরই বিচ্ছিন্ন হাত! বাম হাত নেই কনুইয়ের নীচ থেকে। সেই ভয়াবহ অবস্থাতেই দিব্যি বাজারের রাস্তা ধরে হেঁটে বেড়াচ্ছেন এক ব্যক্তি! পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার শ্যামচক স্টেশন বাজারে এমন হাড়হিম করা দৃশ্য সামনে আসতেই কার্যত স্তব্ধ হয়ে যান ব্যবসায়ী থেকে পথচারীরা। মুহূর্তে ছড়ায় আতঙ্ক, আর ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, শ্যামচক স্টেশন বাজারের দক্ষিণ অংশে আচমকাই দেখা যায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। তাঁর বাম হাতটি কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন। কিন্তু চমকের এখানেই শেষ নয়। যে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন, সেটিই তিনি ডান হাতে শক্ত করে ধরে বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয়দের দাবি, বিচ্ছিন্ন হাতটি থেকে ছড়াচ্ছিল তীব্র পচা গন্ধ।

দৃশ্যটি চোখে পড়তেই যেন থমকে যায় ব্যস্ত বাজার। কেউ আতঙ্কে সরে যান, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। কারও মাথাতেই ঢুকছিল না এমন অবস্থায় একজন মানুষ কী ভাবে বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন! আর সেখানেই দানা বাঁধছে একের পর এক রহস্য। কী ভাবে বিচ্ছিন্ন হল ওই ব্যক্তির হাত? দুর্ঘটনা, হামলা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ঘটনা? কত দিন ধরে তিনি এই অবস্থায়? কেন এখনও তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়নি? ওই ব্যক্তি আদৌ কোথাকার বাসিন্দা? কোনও প্রশ্নেরই স্পষ্ট উত্তর এখনও মেলেনি।

ঘটনা সামনে আসার পর স্থানীয়দের একাংশ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, প্রথম কাজ হওয়া উচিত ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো। একই সঙ্গে তাঁর পরিচয় এবং হাত বিচ্ছিন্ন হওয়ার প্রকৃত কারণও তদন্ত করে দেখা প্রয়োজন। শ্যামচকের ব্যস্ত বাজারে এমন ভয়াবহ দৃশ্য সামনে আসার পর এখন প্রশ্ন উঠছে। একজন মানুষ বিচ্ছিন্ন হাত হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন, অথচ সাহায্য পৌঁছতে এত দেরি কেন? ঘটনার নেপথ্যে আসলে কী রহস্য লুকিয়ে রয়েছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now