প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

চোলাই ব্যবসায়ীদের জন্য শেষ সতর্কবার্তা! যে কোনও মুহূর্তে নামতে পারে প্রশাসনের খাঁড়া

Published on: August 7, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বেআইনি চোলাই ও অবৈধ মদের কারবারে জড়িতদের উদ্দেশে স্পষ্ট বার্তা আর কোনও রেয়াত নয়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্যজুড়ে নজরদারি বহুগুণ বাড়িয়েছে পুলিশ প্রশাসন ও আবগারি দফতর। প্রশাসনিক মহলের দাবি, অবৈধ মদের ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে চলছে লাগাতার নজরদারি ও গোয়েন্দা তৎপরতা।

সূত্রের খবর, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ মিলছে। সেই অভিযোগের ভিত্তিতেই একের পর এক অভিযান চালানোর প্রস্তুতি চলছে। আইন ভেঙে যারা এখনও এই কারবার চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুধু প্রশাসনিক অভিযানেই নয়, সাধারণ মানুষকেও এই অভিযানে অংশীদার করতে চালু করা হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন ১৫৫৩৩৯। কোথাও বেআইনি মদ তৈরি, মজুত বা বিক্রির খবর পেলেই এই নম্বরে অভিযোগ জানানো যাবে। প্রশাসনের আশ্বাস, প্রাপ্ত তথ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ মদের কারবার শুধু আইন লঙ্ঘনের বিষয় নয়, তা বহু ক্ষেত্রে প্রাণহানিরও কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই ধরনের অপরাধ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বার্তা একটাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ মদের কারবার চালালে যে কোনও সময় আইনি অভিযানের মুখে পড়তে হতে পারে। সতর্ক থাকুন, আইন মেনে চলুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now