প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ভরসন্ধ্যায় বিদ্যুতের খুঁটিতে আগুন! ফুলকি ছিটকাতেই আতঙ্ক দশগ্রাম খাজুরী বাজারে

Published on: September 14, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: ভরসন্ধ্যায় জমজমাট বাজার, দোকানে ক্রেতাদের ভিড়, রাস্তায় মানুষের চলাচল”, ঠিক সেই সময় আচমকাই বিদ্যুতের খুঁটিতে আগুন! মুহূর্তের মধ্যে খুঁটি থেকে আগুনের ফুলকি ছিটকে পড়তে শুরু করতেই আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম খাজুরী বাজারে।

ঘটনাটি সোমবার সন্ধ্যার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই তখন বাজারে ছিল স্বাভাবিক ব্যস্ততা। আচমকা বাজারের একটি বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুতের তার ও খুঁটির অংশ থেকে আগুনের ফুলকি ছিটকে পড়তে শুরু করে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অনেকেই দ্রুত ওই জায়গা থেকে নিরাপদ দূরত্বে সরে যান।

ব্যস্ত বাজারের মধ্যে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। স্থানীয়দের একাংশের আশঙ্কা, সামান্য অসতর্কতা বা আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

ঘটনার খবর বিদ্যুৎ দফতরে দেওয়া হয়েছে। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে খুঁটিতে আগুন লাগল শর্ট সার্কিট, তারের ত্রুটি নাকি অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা তা এখনও স্পষ্ট নয়। ভরসন্ধ্যায় বাজারের মাঝখানে এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে বিদ্যুৎ পরিকাঠামোর নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়েও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now