প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BIG BREAKING: “অজিতকে জেরা করতেই খুলছে একের পর এক দরজা! এবার শ্যালকের বাড়িতে হানা, উদ্ধার টাকা-সোনা”

Published on: October 1, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে ঘিরে তদন্তে একের পর এক নতুন মোড়! অজিতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এ বার গ্রেপ্তার হলেন তাঁর শ্যালক গোবিন্দ কর। পুলিশ সূত্রে দাবি, তাঁর বাড়িতে রাতের তল্লাশিতে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা এবং কিছু সোনার গয়না। ফলে প্রাক্তন বিধায়ককে ঘিরে চলা তদন্তের জাল আরও চওড়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

এর ঠিক আগেই অজিত মাইতির ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিয়েছিল খড়্গপুর লোকাল থানার পুলিশ। বুধবার সকালে তাঁর গাড়িচালক অমল ভুঁইয়া এবং প্রণব মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে একাধিক নথিপত্র ও একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সেই অভিযানের রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে তদন্তকারীরা পৌঁছে যান অজিতের শ্যালক গোবিন্দ করের বাড়িতে। দীর্ঘ তল্লাশির পর সেখান থেকে নগদ লক্ষাধিক টাকা এবং কিছু সোনার গয়না উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। এরপরই গোবিন্দকে গ্রেপ্তার করা হয়।

কোথা থেকে এল ওই টাকা? উদ্ধার হওয়া গয়নার উৎসই বা কী? চালকের বাড়ি থেকে পাওয়া নথি এবং ল্যাপটপে এমন কী তথ্য রয়েছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তকারীদের নজর উদ্ধার হওয়া সামগ্রীর উপর। সেগুলির সঙ্গে অজিত মাইতিকে ঘিরে চলা মামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি।

তারপর থেকেই তাঁকে ঘিরে তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসার দাবি করছে পুলিশ সূত্র। এবার তাঁর শ্যালকের গ্রেপ্তার সেই তদন্তে নতুন মাত্রা যোগ করল।

বুধবার অজিত মাইতি-সহ এই তদন্তে ধৃতদের আদালতে তোলার কথা রয়েছে বলে জানা গিয়েছে। তবে উদ্ধার হওয়া টাকা ও গয়নার সঙ্গে মামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now