সবং: মোটরবাইক ও মাছবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মাশান্তপুকুর এলাকায়। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এই ঘটনায় মাছ গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে।
আরও বিস্তারিত খবর আসছে কিছুক্ষণের মধ্যেই। নজর রাখুন আমাদের ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে।









