প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

BREAKING: গ্রেফতার পিংলা ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

Published on: August 12, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ পিংলায় তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে বোমা ও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ পুলিশের। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ সবেরাতিকে তাঁর এগারোমাইল এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পিংলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কয়েকদিন আগে পিংলা থানা সংলগ্ন তৃণমূলের ব্লক পার্টি অফিসে পুলিশি অভিযানে সাদা কাপড়, বোমা এবং একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।

এরপরই পিংলা থানায় অভিযোগ দায়ের হয় ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতির বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে নেমে বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

তৃণমূলের ব্লক সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা এক নেতার গ্রেফতারিকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। পার্টি অফিসে উদ্ধার হওয়া অস্ত্র ও বোমার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, অভিযোগের প্রকৃত ভিত্তি কী তা নিয়েই এখন নজর তদন্তের দিকে। তবে পুলিশের তদন্ত ও আদালতের পরবর্তী প্রক্রিয়াতেই অভিযোগের সত্যতা স্পষ্ট হবে। গ্রেফতার মানেই অভিযোগ প্রমাণিত নয়, বিষয়টি এখনও তদন্তাধীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now