প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সংস্কারের দাবিতে বিক্ষোভ, ভগ্ন সেতু নিয়ে চরম ভোগান্তিতে নারায়ণগড়ের মানুষ

Published on: August 1, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়: দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সেতুর সংস্কারের দাবিতে শনিবার বিক্ষোভে সামিল হলেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও আজও সেতুর সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ১৪ নম্বর খুড়শি গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ পলাশী গ্রামের কেলেঘাই নদীর শাখার উপর নির্মিত আহারের সেতুকে ঘিরে। স্থানীয়দের দাবি, নারায়ণগড় পোক্তাপল থেকে দশগ্রামগামী গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর অবস্থিত এই সেতুটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন অংশের চাঙড় খসে পড়ছে, একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারের আমলে তৎকালীন বিধায়ক সূর্যকান্ত অট্ট-সহ গ্রাম পঞ্চায়েতের কাছে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছিল। পরবর্তীকালেও বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাঁদের কথায়, ভোটের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হলেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ আর দেখা যায় না।

স্থানীয়দের আরও দাবি, প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় ৮০ থেকে ১০০ টন মালবোঝাই ভারী যানবাহন চলাচল করে। এমন অবস্থায় ভগ্নপ্রায় সেতুর উপর ভারী যান চলাচল অব্যাহত থাকায় যে কোনও সময় বড়সড় বিপর্যয় ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সেতুর পূর্ণাঙ্গ সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now