প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সতর্কতায় বড় বিপদ এড়াল আরপিএফ, পুরুষোত্তম এক্সপ্রেস থেকে উদ্ধার নাবালিকা

Published on: July 26, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৫ জুলাই: যাত্রী নিরাপত্তা ও শিশু সুরক্ষায় আরও একবার মানবিক ভূমিকার পরিচয় দিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ২৪ জুলাই ট্রেন নম্বর ১২৮০২ পুরুষোত্তম এক্সপ্রেস থেকে এক নাবালিকাকে উদ্ধার করে নিরাপদে চাইল্ড হেল্প লাইন, খড়গপুরের হাতে তুলে দেয় আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, হিজলি থেকে ভদ্রক পর্যন্ত পুরুষোত্তম এক্সপ্রেসে এসকর্ট ডিউটিতে ছিলেন এএসআই হরিশ চন্দ্র জেনা-র নেতৃত্বাধীন চার সদস্যের আরপিএফ দল। সেই সময় খড়গপুর সিকিউরিটি কন্ট্রোল থেকে খবর আসে, এক নাবালিকা বাড়ি থেকে পালিয়ে একাই ট্রেনে ভ্রমণ করছে। খবর পাওয়া মাত্রই আরপিএফ কর্মীরা দ্রুত ট্রেনের জেনারেল সেকেন্ড ক্লাস (GS) কোচে তল্লাশি চালিয়ে ওই নাবালিকাকে খুঁজে বের করেন এবং নিরাপদে উদ্ধার করে আরপিএফ পোস্ট, খড়গপুরে নিয়ে আসেন। পরে কর্তব্যরত শিফট অফিসার এএসআই এস. বটব্যাল নাবালিকার সঙ্গে কাউন্সেলিং ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পড়াশোনা না করার কারণে বড় ভাইয়ের বকুনিতে অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। এরপর নির্ধারিত নিয়ম মেনে বিষয়টি চাইল্ড হেল্প লাইন, খড়গপুরকে জানানো হয়। সংস্থার সুপারভাইজার অভিজিৎ ভট্টাচার্য আরপিএফ পোস্টে উপস্থিত হয়ে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে প্রয়োজনীয় নথিপত্র ও স্বীকৃতিপত্রের মাধ্যমে নাবালিকাকে নিরাপদ হেফাজত ও পুনর্বাসনের জন্য চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দেওয়া হয়। খড়গপুর ডিভিশনের আরপিএফ জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনও শিশু যদি একা, অসহায় বা সন্দেহজনক অবস্থায় ট্রেনে বা রেল চত্বরে দেখা যায়, তাহলে অবিলম্বে আরপিএফ অথবা রেলওয়ের জরুরি হেল্পলাইন ১৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য যাত্রীদের আহ্বান জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now