প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ভোররাতে বালিচক ফ্লাইওভারে বিপত্তি! গার্ডার বসাতেই ভাঙল বিয়ারিং, পুজোর আগে হতাশা

Published on: September 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, বালিচক: দীর্ঘদিনের আন্দোলন, দাবি-দাওয়া এবং অপেক্ষার পর শুরু হয়েছিল বালিচক রেলগেটের ফ্লাইওভারের সংযোগের কাজ। কাজ শুরু হতেই স্বস্তি ফিরেছিল স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে। পুজোর মুখে দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ এগোতে দেখে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা ও উচ্ছ্বাসের পোস্টে ভরে উঠেছিল। কিন্তু সেই আনন্দের মধ্যেই বাধল বিপত্তি।

জানা গিয়েছে, গত দুইদিন ধরে ফ্লাইওভারের সংযোগের কাজ চলছিল। শনিবার রাতেই আচমকা প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হওয়ায় কয়েক ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখতে হয়। বৃষ্টি কমার পর ফের শুরু হয় কাজ। কিন্তু রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ প্রথম গার্ডার বসানোর সময় একটি বিয়ারিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এরপরই নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি কাজ বন্ধ করে দেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই হতাশা তৈরি হয়েছে বালিচক ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলেন হাজার হাজার নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দা। বিশেষ করে পুজোর আগে সংযোগের কাজ শেষ হওয়ার সম্ভাবনায় নতুন আশার সঞ্চার হয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু প্রথম গার্ডার বসানোর সময়ই এমন বিপত্তি ঘটায় প্রকল্পের ভবিষ্যৎ সময়সীমা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ জানিয়েছেন, দীর্ঘ আন্দোলনের পর রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। তাঁদের প্রশ্ন, এতদিন ধরে সমস্ত প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষার পর কাজ শুরু হলেও প্রথম গার্ডার বসানোর সময় বিয়ারিং ভাঙল কীভাবে?

তাঁদের দাবি, ঘটনায় কোথাও প্রযুক্তিগত ত্রুটি, উপকরণের সমস্যা অথবা কাজে কোনও গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হোক। পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সেরে ফের সংযোগের কাজ শুরু করার দাবিও জানিয়েছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি।

দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই ফ্লাইওভারকে ঘিরে বালিচকের মানুষের প্রত্যাশা অনেক। ফলে এই বিপত্তি সাময়িক বাধা হয়েই থাকবে, নাকি প্রকল্পের কাজ আরও পিছিয়ে যাবে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে বালিচকবাসী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সাংবাদিকতার জগতে নক্ষত্রপতন, প্রয়াত ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’-এর সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ! চুঁচুড়ার সানন্দা-কাণ্ডে পুরী থেকে গ্রেপ্তার স্বামী

BREAKING: বুক স্টলে হামলা থেকে লুটের অভিযোগ! বেলদায় বিজেপিকে কাঠগড়ায় এসইউসিআই, পাল্টা ‘আমরাই বাঁচিয়েছি’ দাবি

৫১ বছরের পুজোয় বিশেষ চমক! তেমাথানিতে দুর্গোৎসবের সূচনা করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা

সার্ভিসিংয়ের পরেই সর্বনাশ! রাজ্যসড়কের ধারে দাউদাউ করে জ্বলল মারুতি, চন্দ্রকোণায় চাঞ্চল্য

তেমাথানি পল্লীশ্রী ক্লাবের দুর্গাপূজা উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক শ্রী বিজিন কৃষ্ণা