ডেবরা: রবিবার দুপুরে ডেবরার রাতুলিয়া এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রাতুলিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাস ও ট্রাকের যাত্রী এবং চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় আহতদের প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে এখনও পর্যন্ত কারও গুরুতর আহত হওয়ার খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই আটক করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।











