প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

Sabang: একই দিনে জোড়া মৃত্যু! পুকুরে তলিয়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর, বন্যার জলে মৃত্যু প্রৌঢ়ের

Published on: August 16, 2026
---Advertisement---

সবং: রবিবার যেন মৃত্যুর মিছিল! একদিকে বাড়ির পাশের পুকুরে তলিয়ে মাত্র তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে বন্যার জলে তলিয়ে প্রাণ গেল ৫৭ বছরের এক ব্যক্তির। পরপর দুই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দুই এলাকায়।

প্রথম ঘটনাটি ঘটেছে সবং থানার ৬ নম্বর চাউলকুড়ি অঞ্চলের খড়িকা এলাকায়। মৃত শিশুর নাম অর্ঘ্যদীপ মান্না। জানা যায়, রবিবার দুপুরে কাকুর বাড়িতে গিয়েছিল অর্ঘ্যদীপ। সেখানে খেলাধুলার মাঝেই কোনওভাবে বাড়ির কাছের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। স্থানীয়রাও তল্লাশিতে নামে।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পাশের পুকুরের জলে শিশুটিকে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে অর্ঘ্যদীপকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র তিন বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবার। এলাকাজুড়েও নেমে আসে শোকের আবহ।

অন্যদিকে, একই দিনে নওগাঁ ২ নম্বর অঞ্চলের সানসাহড়া গ্রামে ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা। বন্যার জলে ফুটজাল নিয়ে মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় ৫৭ বছরের তপন কুমার জানার। জলের স্রোত ও প্লাবিত এলাকার পরিস্থিতির মধ্যেই এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

একই দিনে সবংয়ের দুই প্রান্তে জোড়া মৃত্যুর ঘটনায় ফের সামনে এল জলবন্দি এলাকার ঝুঁকির ছবি। একদিকে অসাবধানতার সুযোগে পুকুরে তলিয়ে গেল নিষ্পাপ প্রাণ, অন্যদিকে বন্যার জলে প্রাণ হারালেন এক প্রৌঢ়। দুই ঘটনাতেই শোকস্তব্ধ পরিবার-পরিজন ও স্থানীয়রা। ঘটনাগুলির বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now