প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

জাতীয় সংগীত থেকে সাঁওতালি নৃত্য, বর্ণাঢ্য অনুষ্ঠানে MLA Cup-এর উদ্বোধন নারায়ণগড়ে

Published on: September 8, 2026
---Advertisement---

নারায়ণগড়: ফুটবলকে ঘিরে উৎসবের আবহ নারায়ণগড়ে। মঙ্গলবার দুপুরে মদনমোহনচক হাইস্কুল মাঠে জাঁকজমকপূর্ণভাবে শুরু হল MLA Cup Football Tournament ২০২৬। নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে এদিন মাঠজুড়ে দেখা যায় পড়ুয়া, অভিভাবক, গ্রামবাসী ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।

এদিনের প্রতিযোগিতায় অংশ নেয় বড়কলঙ্কাই হাইস্কুল, সরগেরিয়া হাইস্কুল, মদনমোহনচক চৌধুরী ইনস্টিটিউশন এবং ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠ। প্রতিযোগিতা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি সাঁওতালি নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ হয় বাড়তি আকর্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী, সার্কেল ইন্সপেক্টর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহ আরও বাড়ে। মাঠের চারপাশে খেলা দেখতে ভিড় জমান বহু মানুষ। বিশেষ করে স্কুলপড়ুয়াদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

খেলোয়াড়দের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় একটি করে গোলাপ ফুল ও চকলেট। প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্ত করার বার্তাও দেওয়া হয়।

আয়োজকদের মতে, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাঁদের মধ্যে শৃঙ্খলা, দলগত মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। MLA Cup Football Tournament-কে ঘিরে আগামী দিনগুলিতেও এলাকায় ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now