সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের পানিথর এলাকায় এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম বর্ণালী মাইতি। বয়স ১৮ বছর। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ বর্ণালীর ঘরের দরজায় ধাক্কা দেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। এরপর দরজা খুলে বর্ণালীকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।
মোবাইলের দামে ধামাকা, অফারে চমক! তেমাথানী সেন ওয়াচ কোং এণ্ড মোবাইলে নতুন অফারে ক্রেতাদের মুখে হাসি
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। ১৮ বছরের এক ছাত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।











