প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস, ৯৪-এ থামল সৌকার জানকীর দীর্ঘ অভিনয় যাত্রা

Published on: August 22, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী সৌকার জানকী। শুক্রবার, ২১ আগস্ট চেন্নাইয়ে বয়সজনিত অসুস্থতার কারণে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরই তাঁর মৃত্যু হয়। ১৯৫০ সালে চলচ্চিত্রে পা রাখার পর দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সৌকার জানকী। তাঁর অভিনয়জীবনে প্রায় ৪০০টি ছবির উল্লেখযোগ্য অবদান রয়েছে।

নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী বিভিন্ন সময়ে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন তিনি। আবেগঘন চরিত্র থেকে পারিবারিক গল্প, কমেডি কিংবা শক্তিশালী নারী চরিত্র সব ক্ষেত্রেই তাঁর অভিনয়ের স্বাতন্ত্র্য ছিল নজরকাড়া। ভারতীয় চলচ্চিত্রে তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিও মিলেছে একাধিক সম্মানে। ২০২২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন সৌকার জানকী। এছাড়াও তিনি কলাইমামানি, নন্দী পুরস্কার-সহ একাধিক সম্মান পেয়েছেন।

সৌকার জানকীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের কথা স্মরণ করে তিনি জানান, এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। সৌকার জানকীর প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী চলচ্চিত্র জগত। কমল হাসান, জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী-সহ একাধিক তারকা অভিনেত্রীকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। ৯৪ বছরের জীবন থেমে গেল, কিন্তু পর্দায় রেখে যাওয়া অসংখ্য চরিত্রের মধ্য দিয়ে সৌকার জানকী ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now