প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবংয়ে আধুনিক চিকিৎসার নতুন ঠিকানা! উদ্বোধন হল GMB LifeCare

Published on: September 30, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: আধুনিক স্বাস্থ্য পরিষেবা এবার আরও কাছাকাছি। সবং ও সংলগ্ন এলাকার মানুষের কথা মাথায় রেখে বুধবার, ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করল GMB LifeCare। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানি বাজারে নতুন এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়।

GMB Medical Centre-এর একটি ইউনিট হিসেবে চালু হওয়া GMB LifeCare-এ প্রাথমিক ভাবে মিলবে OPD, আধুনিক ডায়াগনস্টিক এবং ডে-কেয়ার পরিষেবা। কর্তৃপক্ষের দাবি, রোগীদের আস্থা, সহজলভ্য চিকিৎসা এবং উন্নত ক্লিনিক্যাল পরিষেবাকে গুরুত্ব দিয়েই এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে বিভিন্ন বিভাগের বহির্বিভাগীয় চিকিৎসার পাশাপাশি CT Scan, X-Ray, USG, ECG, EEG-সহ একাধিক পরীক্ষার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ছোটখাটো চিকিৎসা পদ্ধতি এবং স্বল্প সময়ের পর্যবেক্ষণের জন্য ডে-কেয়ার পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে অতিথিদের আগমন ও নথিভুক্তিকরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, আমন্ত্রিত অতিথি এবং এলাকার বহু মানুষ।

বাড়ির মহিলাদের নিয়ে নারকেল ফাটিয়ে এবং ফিতা কেটে GMB LifeCare-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন বিধায়িকা গীতা ভুঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ ভূঁইয়া, মানস ভুঁইয়া এবং তাঁর ছেলে তথা GMB LifeCare-এর পার্টনার কৌশিক ভুঁইয়া। শ্রীমতি মৌসুমী ভূঁইয়া, শ্রীমতি জয়শ্রী ভৌমিক তিনি প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত প্রকাশ ভৌমিক মহাশয়ের সহধর্মিনী। উদ্বোধনের পর অতিথিরা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিষেবা সংক্রান্ত ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

তবে GMB LifeCare-এর পরিকল্পনা শুধুমাত্র OPD বা ডায়াগনস্টিক পরিষেবাতেই সীমাবদ্ধ নয়। আগামী দিনে এই কেন্দ্রকে ৮০ শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে সবং-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসা পরিষেবা স্থানীয় স্তরেই পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

সবংয়ের মতো গ্রামীণ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসা, আধুনিক ডায়াগনস্টিক এবং ডে-কেয়ার পরিষেবা এক ছাদের নীচে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন সংযোজন হল GMB LifeCare। ভবিষ্যতে পরিকল্পিত মাল্টিস্পেশালিটি হাসপাতাল চালু হলে এই কেন্দ্র এলাকার স্বাস্থ্য পরিষেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now